OrdinaryITPostAd

ঘরে বসে অনলাইনে চাকরি

ঘরে বসে অনলাইনে চাকরি, প্রযুক্তির সফলতার কারণে বর্তমান সময়ে আমাদের কাছে একটি জনপ্রিয় কর্মসংস্থানের মাধ্যম হয়ে উঠেছে । প্রযুক্তি আবিষ্কারের ফলে বর্তমানে কাজ করার জন্য অফিসে যাওয়ার প্রয়োজন নেই। আপনার যদি ইন্টারনেট সংযোগ এবং একটি স্মার্ট ডিভাইস থাকে তাহলে আপনি ঘরে বসে কাজ করতে পারবেন।

ঘরে-বসে-অনলাইনে-চাকরি

অনলাইন চাকরিতে একটি বৈচিত্রময় পরিবেশ আছে এই বৈচিত্র্যময় পরিবেশের আনন্দ আপনি অন্য কোন চাকরিতে পাবেন না। এখানে বিভিন্ন ধরনের চাকরি আছে যেমন ফুল টাইম, পার্টটাইম অথবা প্রজেক্ট ভিত্তিক। এগুলো চাকরি করার জন্য নির্দিষ্ট কোন সার্টিফিকেটের প্রয়োজন হয় না। কিন্তু দক্ষতা, অভিজ্ঞতার প্রয়োজন আছে। আপনি চাইলে করতে পারেন।

সূচিপত্র:-

ঘরে বসে অনলাইনে চাকরি:-

বর্তমান সময় প্রযুক্তির সময়। প্রযুক্তির উন্নয়নের ফলে এবং ইন্টারনেটের সহজলভ্যতার কারণে প্রায় মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারছে। এতে কাজের ধরন বদলে গেছে। আমাদের কাছে চাকরি মানে ছিল একটি নির্দিষ্ট সময়ে অফিসে যাওয়া। কিন্তু বর্তমান সময়ে ঘরে বসে অফিসের কাজ করা যাচ্ছে। ঘরে বসে অনলাইন আয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ধরতে পারেন। চলমান শিক্ষার্থী, শিক্ষিত বেকারেরা, গৃহিণী এবং যারা স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করেন ইহা তাদের জন্য বড় একটি সুবিধা।

ঘরে বসে অনলাইনে চাকরি বলতে এমন একটি কাজকে বোঝায়, যা বাড়িতে বসে ইন্টারনেটের মাধ্যমে করা যায়। এ ধরনের কাজের জন্য আপনাকে অফিসে যাওয়ার প্রয়োজন হয় না। এ ধরনের কাজ করার জন্য একটি কম্পিউটার বা স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগের দরকার হয়। এই কাজগুলো কোম্পানি এবং ক্লায়েন্টের জন্য সম্পন্ন করা হয়। কাজের বিনিময়ে তারা অর্থ প্রদান করে। বর্তমান সময়ে মানুষ অনলাইনে চাকরি করতে বেশ আগ্রহী হয়ে উঠেছে। এখানে কাজ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, সময়ের স্বাধীনতা পাওয়া যায়।

আপনি সুবিধা মতো সময় নির্ধারণ করে কাজ করতে পারবেন। অফিসে যাওয়ার তাড়াহুড়ো নেই, যাতায়াতের ঝামেলা নেই, এতে সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হয়। ব্যক্তিগত এবং পারিবারিক কাজ শেষ করে, আপনি আপনার ইচ্ছামত এ কাজগুলো করতে পারবেন। এগুলো সুবিধার কারণে মানুষ অনলাইনে কাজের প্রতি খুব আগ্রহশীল হয়ে উঠেছে। ঘরে বসে অনলাইনে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন। যেমন ডাটা এন্ট্রি, কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সহজ কাজ দিয়ে শুরু করতে হবে।

 ধীরে ধীরে দক্ষতা অর্জনের পর আপনাকে কঠিন কাজ এবং অধিক অর্থ উপার্জনের চেষ্টা করতে হবে। আপনার লক্ষ্য যদি স্থির থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। নতুনদের শুরু করার ব্যাপারটি গুরুত্বের সহিত ভাবতে হবে। আপনি আপনার পছন্দ বা আগ্রহ অনুযায়ী একটি কাজ বেছে নেবেন। এর পর সে বিষয়ে শেখা শুরু করবেন। বর্তমান সময়ে ইউটিউব, অনলাইন কোর্স এবং বিভিন্ন ফ্রি  রিসোর্সের মাধ্যমে নতুন বা অনেক কিছু শেখা যায়। শেখার পাশাপাশি আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনাকে শুরুতে ছোট ছোট কাজ দিয়ে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
অভিজ্ঞতা অর্জন করলে বড় কাজ পাওয়ার সুযোগ তৈরি হয়।

 আপনি যদি অনলাইনে কাজ পেতে চান তাহলে অবশ্যই আপনার নির্দিষ্ট স্কিল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ভালো কমিউনিকেশন স্কিল, দ্রুত টাইপ করতে পারা, দক্ষতা, বেসিক কম্পিউটারের জ্ঞান। নির্দিষ্ট কোন দক্ষতা থাকলে কাজ পাওয়া সম্ভাবনা বেড়ে যায়। কাজ পেতে হলে অবশ্যই আপনাকে সঠিক জায়গা নির্বাচন করতে হবে। বর্তমান সময়ে অনলাইনে অনেক প্ল্যাটফর্ম রয়েছে। সেগুলোতে কাজ পাওয়া যায়। এসব প্লাটফর্মে কাজ পেতে হলে আপনাকে ভালো প্রোফাইল তৈরি করে নিজের দক্ষতা তুলে ধরতে হবে। এরপর আপনার দক্ষতা অনুযায়ী আবেদন করতে হবে। প্রথম অবস্থায় কাজ পাওয়া কঠিন হলেও ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়লে এবং ভালো রিভিউ পেলে কাজ পাওয়া সহজ হয়। আপনি যখন অনলাইনে কাজ শুরু করবেন, তখন কিছু সমস্যা দেখা দিতে পারে।

সেগুলোকে স্বাভাবিকভাবে নিতে হবে। আপনি  যে সব সময় কাজ  পাবেন তা কিন্তু না। অনেক সময় কাজ পাওয়ার পাওয়া যায় না। প্রতিযোগিতা বেশি থাকার কারণে হতাশা তৈরি হয়। প্রতারণার মতন ঘটনাও ঘটে। এসব ক্ষেত্রে নতুনদেরকে সাবধানে থাকতে হবে। আপনাকে বিশ্বস্ত প্ল্যাটফর্ম থেকে কাজ নিতে হবে। আপনাকে নিয়মিত শিখতে হবে। নিয়মিত শিখতে থাকলে দক্ষতা বৃদ্ধি হবে, তখন সমস্যা কেটে ওঠা সম্ভব। 

ঘরে বসে অনলাইনে চাকরি বলতে কি বুঝায়:- 

বলতে গেলে পুরো পৃথিবী বর্তমান সময় প্রযুক্তি নির্ভরশীল হয়ে উঠেছে। এর ফলে ঘরে বসে অনলাইনে চাকরি দিন দিন সবার কাছে জনপ্রিয় হয়ে উঠছে। অনলাইনে চাকরি বলতে আমরা সাধারণত বুঝি, যে কাজগুলো ইন্টারনেটের মাধ্যমে নিজের বাসা  থেকে করা যায়। এই কাজগুলো করার জন্য নির্দিষ্ট সময়ে অফিসে যাওয়ার প্রয়োজন হয় না। অনলাইনে চাকরির মূল ধারণাটা হচ্ছে, একজন ব্যক্তি কম্পিউটার বা ল্যাপটপ এবং স্মার্টফোনের মাধ্যমে কোন ক্লায়েন্ট বা অফিসের কাজ সম্পন্ন করে।

তার বিনিময়ে অর্থ পায়। চাকরি বলতে নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত হওয়া। বর্তমানে প্রযুক্তি এবং ইন্টারনেটের উন্নয়ন ও সহজলভ্যতার কারণে এ ধারণা বদলে গিয়েছে। এখন অনেক প্রতিষ্ঠান তাদের কাজ অনলাইনে করতে আগ্রহী হচ্ছেন। এর ফলে প্রতিষ্ঠানের খরচ কম হয় এবং বিশ্ব থেকে দক্ষ লোক প্রতিষ্ঠান খুঁজে নিতে পারে। প্রযুক্তির উন্নয়নের ফলে একজন লোক ঘরে বসেই দেশের বাইরে কাজ করতে পারেন, যা আগে কখনো মানুষ কল্পনা করেনি। ঘরে বসে চাকরি মূলত ফ্রিল্যান্সিং বা রিমোট জবের মাধ্যমে আপনাকে করতে হবে।

এখানে বিভিন্ন রকমের কাজ আছে এবং কাজের ধরনও আলাদা। যেমন কন্টেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, অনলাইন  টিউটোরিং ইত্যাদি। আপনার কোন নির্দিষ্ট ডিগ্রী না থাকলেও আপনি এই কাজগুলো করতে পারবেন। এ কাজগুলো করার জন্য আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যেকোন দক্ষতা অর্জন করে ঘরে বসে অনলাইনে চাকরি করতে পারেন। এ ধরনের চাকরি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে স্বাধীনতা। এখানের কাজ, সময়, পরিবেশ সবগুলোই আপনার নিয়ন্ত্রণে।

 আপনি চাইলে কয়েক ঘন্টা কাজ করতে পারেন। আবার ফুল টাইমও কাজ করতে পারেন। এই নিয়মের কারণে বিশেষ করে শিক্ষার্থী গৃহিণী অথবা বিভিন্ন পেশার লোকেরা বা যারা পার্ট টাইম আয় করতে ইচ্ছুক এই ধরনের ব্যক্তিদের অনেক সুবিধা এনে দেয়।  এ ধরনের চাকরির ক্ষেত্রে  অফিসে যাতায়াতের ঝামেলা নেই এবং সময় ও অর্থ দুটোই সাশ্রয় হয়। ঘরে বসে চাকরি এটিকে আপনি একদম সহজ বা ঝামেলাহীন মনে করবেন না। এখানে কাজ পেতে হলে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে এবং সে অনুযায়ী কাজ খোঁজ করতে হবে।

এখানে অনেক প্রতিযোগিতা, সেজন্য নিজেকে অন্যদের থেকে আলাদা করে তুলতে হবে। এখানে প্রতারণারও ঝুঁকি রয়েছে। সে কারণে সঠিক তথ্য জেনে নিয়ে কাজ শুরু করতে হবে। অনলাইনে চাকরি একটি আধুনিক কার্যকর পদ্ধতি। যার ফলে এক্ষেত্রে মানুষের জীবনযাত্রা আরো সহজ ও স্বাধীন হয়ে উঠেছে। আপনি যদি সঠিক পরিকল্পনা নিয়ে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান, তাহলে ভালো কিছু অর্জন করতে পারবেন।

আপনি কেন অনলাইনে চাকরি করতে আগ্রহী:-

প্রযুক্তির উন্নয়ন এবং ইন্টারনেটের সহজলভ্যতার কারণে বর্তমানে অনলাইনে  চাকরির প্রতি মানুষের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। এই ধরনের কর্মসংস্থান মানুষের জীবনকে সহজ স্বাচ্ছন্দ্যময় এবং স্বাধীন করে তুলেছে। আপনি কেন অনলাইনে চাকরি করতে আগ্রহী ? ব্যক্তি বুঝে এ ধরনের প্রশ্নের উত্তরে ভিন্নতা আসতে পারে। কিন্তু কিছু সাধারণ কারণ সবার ক্ষেত্রে একই ধরনের। এই  চাকরির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। আপনি এ ধরনের কাজ করতে চাইলে কোন অফিসে যেতে হবে না। নিজ বাসা থেকে করতে পারবেন।

 এ ধরনের কাজ করার ক্ষেত্রে সময়ের উপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। আপনি চাইলে সকালে করতে পারেন অথবা রাত্রে করতে পারেন। এ ধরনের সময়ের স্বাধীনতা অনেক বড় সুবিধা তৈরি করে দেয়। পড়াশোনার পাশাপাশি বা যিনারা পারিবারিক  দায়িত্বে থাকেন তাদের জন্য অর্থ উপার্জন করা একটি বড় সুযোগ। এ ধরনের চাকরি করলে আপনাকে যাতায়াতের ঝামেলা পোহাতে হবে না। আপনাকে প্রতিদিন অফিসে যাতায়াত করতে যে সময় এবং অর্থ ব্যয় করতে হয় তা বাঁচানো সম্ভব হবে। শহরের যানজটপূর্ণ জীবনের ক্ষেত্রে এটি একটি বড় সুবিধা।

এ ধরনের চাকরির ক্ষেত্রে আয়ের কোন সীমাবদ্ধ থাকে না। নিজের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গেও আপনি কাজ করতে পারবেন। এর ফলে আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি  এ ধরনের কাজ করে অনেকে প্রচুর আয় উপার্জন করে তারা আজ অর্থনৈতিক ভাবে এগিয়ে গেছে। আপনি যদি দেশে ক্লায়েন্টের কাজ না করে, বিদেশে ক্লায়েন্টের কাজ করেন তাহলে বেশি পারিশ্রমিক পাবেন। এই ধরনের চাকরি ব্যক্তিগত উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনাকে অনলাইনে কাজ করতে হলে নিয়মিত নতুন কিছু শিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। নতুন টুল, সফটওয়্যার এবং কাজের ধরন শিখে নিজেকে দক্ষ করে তুলতে হবে।

 এ ধরনের শেখার নিয়ম দীর্ঘ মেয়াদের ক্যারিয়ার গঠনে বিশেষ ভূমিকা রাখে। আপনি  আত্মনির্ভরশীল হতে চাইলে এ ধরনের চাকরি করতে পারেন। যারা বাসার বাইরে গিয়ে কাজ করতে পারে না। যেমন গৃহিণী, শারীরিক ভাবে সমস্যা গ্রস্ত লোক, তারা ইচ্ছা করলে  এই ধরনের চাকরি করতে পারেন। এ ধরনের চাকরি করে আপনি ব্যক্তিগত জীবনে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারেন এবং সমাজ জীবনেও নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারেন। এই চাকরি করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। যেমন এখানে অনেক প্রতিযোগিতা, কাজ পাওয়ার জন্য ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে। এখানে আয়ের কোন নির্দিষ্ট পরিমাণ নেই। কখনো আয় বেশি হতে পারে আবার কখনো কমও হতে পারে।

 তবে আপনি সঠিক পরিকল্পনা নিয়ে ধৈর্য ধরে এগিয়ে গেলে অবশ্যই সফল হবেন। এ ধরনের চাকরির মূল কারণ হলো ব্যক্তি  স্বাধীনতা, সময়ের সঠিক ব্যবহার, আয়ের সুযোগ এবং ব্যক্তিগত উন্নয়ন।  শুধুমাত্র এটি একটি চাকরি  নয় বরং এটি একটি নতুন জীবনধারা। এই জীবনধারায় একজন ব্যক্তি নিজের মত কাজ করে নিজেকে সফল করে নিতে পারে। আপনি যদি সঠিকভাবে চেষ্টা করেন তাহলে অবশ্যই সফল হতে পারবেন।


ঘরে-বসে-অনলাইনে-চাকরি


ঘরে বসে কি ধরনের চাকরি করা যায়:- 

প্রযুক্তির উন্নতির ফলে এবং ইন্টারনেটের সহজলভ্যতার কারণে দিন দিন ঘরে বসে চাকরি করার সুযোগ বাড়ছে। চাকরি বলতে আগে ছিল সময় মতন অফিসে যাওয়া। কিন্তু বর্তমানে প্রযুক্তির উন্নয়নের ফলে ঘরে বসেই এই কাজগুলো করা সম্ভব হচ্ছে। অন্যদের মধ্যে প্রশ্ন জাগে ঘরে বসে আসলে কি ধরনের চাকরি করা যায়। এর উত্তর অনেক বিস্তৃত। কেননা অনলাইনে অনেক ধরনের কাজ রয়েছে। এখানে প্রতিটি স্কিলের জন্য আলাদা কাজ রয়েছে। 

পরিচিত এবং সহজ কাজগুলোর মধ্যে ডাটা এন্ট্রি একটি কাজ।  এই কাজে বিভিন্ন তথ্য টাইপ করে ফাইল সাজানো বা নির্দিষ্ট  ফরম্যাটে ডাটা ইনপুট দেওয়া হয়। শুরুতে নতুনদের জন্য এই কাজটি ভালো হতে পারে। ঘরে বসে অনলাইনে চাকরি, আপনার তেমন অভিজ্ঞতা না থাকলেও কাজটি শুরু করতে পারেন। ধীরে ধীরে আপনার অভিজ্ঞতা বাড়লে আরো ভালো কাজ পাওয়ার সুযোগ তৈরি হবে। জনপ্রিয় কাজের মধ্যে কনটেন্ট রাইটিং এ একটি জনপ্রিয় কাজ। আপনি যদি লেখালেখি কাজ পছন্দ করেন তাহলে বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল ব্লগ পোস্ট বা প্রোডাক্ট ডিসক্রিপশন  লিখে আয় করতে পারেন।

এই কাজের জন্য অবশ্যই আপনাকে ভাষার উপর ভালো দক্ষতা থাকতে হবে। বর্তমানে বিভিন্ন ওয়েবসাইট, ব্লগ এবং বিভিন্ন কোম্পানি নিয়মিত কনটেন্ট রাইটার খুঁজে থাকেন। আপনি গ্রাফিক্স ডিজাইনের ওপর কাজ করতে পারেন। বর্তমান সময়ে এ কাজটি অনেক চাহিদা সম্পন্ন একটি কাজ। আপনি যদি ছবি, লোগো, ব্যানার ইত্যাদি করতে পারেন তাহলে আপনার জন্য এখানে অনেক সুযোগ রয়েছে। আপনার যদি একটি ভালো ডিজাইন সফটওয়্যার সম্পর্কে ধারণা থেকে থাকে তাহলে এ পেশায় খুব দ্রুত আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনি চাইলে অনলাইনে টিউটোরিং করতে পারেন। এটি একটি ভালো পেশা। আপনার যদি কোন বিষয়ে দক্ষতা থেকে থাকে তাহলে সে বিষয়ে অনলাইনে শিক্ষার্থীদের পড়াতে পারেন।

 বর্তমানে অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে  শিক্ষার্থীরা যুক্ত হয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন আবার  অর্থ আয় হচ্ছে। চলমান সময়ে ঘরে বসে চাকরি করার সুযোগ এখন অনেক বেশি এবং প্রতিনিয়ত নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। আপনি নিজের আগ্রহ নিয়ে একটি ছোট কাজ শুরু করতে পারেন। ধীরে ধীরে দক্ষ হওয়ার পর অবশ্যই বড় কাজের সুযোগ তৈরি হবে। আপনার যদি ধৈর্য এবং নিয়মিত শেখার মানসিকতা থাকে তাহলে ঘরে বসে সফলভাবে কাজ করতে পারবেন।

এই কাজ নতুনরা কিভাবে শুরু করবেন:-

প্রায় সবার কাছে নতুন কোন কাজ শুরু করা ভীতিকর হয়ে ওঠে। বিশেষ করে যারা নতুন তাদের জন্য শুরুটা অনেক কঠিন মনে হয়। আপনার যদি সঠিক পরিকল্পনা ধৈর্য আগ্রহ চেষ্টা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ভয়-ভীতি ছাড়াই শুরু করতে পারেন। এই কাজগুলো শুরু করতে হলে আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। কারণ যে কোন কাজে সফল হতে গেলে নিজের উপর বিশ্বাস রাখা এবং শেখার ইচ্ছা তৈরি করতে হবে। 

আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম আপনার উচিত হবে আপনি কোন কাজটি  করতে চান সেটা নির্ধারণ করা। নতুনদের মধ্যে অনেকে না বুঝে অন্যদের দেখে কাজ শুরু করে দেন। এ ধরনের সিদ্ধান্ত পরবর্তীতে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। অনেকে আবার মাঝ পথে আগ্রহ হারিয়ে কাজ ছেড়েও দেয়। তাই নিজের আগ্রহ দক্ষতা, কোন কাজের কেমন চাহিদা এসব চিন্তা ভাবনা করে আপনাকে কাজ নির্ধারণ করতে হবে। কেউ যদি অনলাইনে কাজ করতে চান তাহলে তিনি কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি বা ডিজিটাল মার্কেটিং এর মত কাজ বেছে নিতে পারেন ।

 আপনি যখন কাজ নির্ধারণ করবেন তারপরে সে কাজগুলো ভালোভাবে শিখতে হবে । নতুনদের মধ্যে দ্রুত আয় করার প্রবণতার কারণে ভালোভাবে শেখার বিষয়টি এড়িয়ে যায়। এটি একটি বড় ভুল। যদি কোন কাজে দক্ষতা অর্জন না করেন তাহলে কোন কাজে সফল হওয়া সম্ভব নেই। তাই ইউটিউব, অনলাইন কোর্স, ব্লগ কিম্বা অভিজ্ঞ ব্যক্তিদের কাছে থেকে শিখে নিজের দক্ষতা বৃদ্ধি করতে হবে । তাহলে অল্প অল্প করে শেখেন একদিন সেগুলো বড় জ্ঞান হয়ে দাঁড়াবে। এ কাজ করতে চাইলে আপনাকে নিয়মিত অনুশীলনের বিষয়ের উপর যথেষ্ট গুরুত্ব দিতে হবে। শুধুমাত্র শিখলে হবে না।

 শেখার পাশাপাশি নিয়মিত প্র্যাকটিস করাও অত্যন্ত জরুরী। কেননা আপনি যখন বাস্তবে কাজ করতে যাবেন তখন আপনাকে নানা সমস্যার সম্মুখীন হতে হবে। যা শুধু অনুশীলনের মাধ্যমে সমাধান করা সম্ভব। নতুনরা ছোট ছোট কাজ দিয়ে শুরু করবেন এবং ধীরে ধীরে বড় কাজের দিকে এগোতে থাকবেন। নতুনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধৈর্য ধরে কাজ করা । নতুনদের মধ্যে অনেকেই দ্রুত সফলতা আশা করেন। তারা যখন দ্রুত সফলতার সন্ধান পান না তখন তারা হতাশ হয়ে পড়েন বা কাজ ছেড়ে দেন। কিন্তু কোন কাজে রাতারাতি সফলতা আসে না।

 সফল হতে হলে সময় দিতে হবে, ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং বারবার চেষ্টা চালিয়ে যেতে হবে। ব্যর্থতাকে ভয় না পেয়ে সেটা শেখার চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনাকে একটি সঠিক পরিকল্পনার রুটিন তৈরি করতে হবে। প্রতিদিন কতক্ষণ কি পরিমাণ সময় কাজ করবেন, কখন শিখবেন, কখন অনুশীলন করবেন এসব বিষয় ঠিক করে নিলে কাজের গতি বাড়ে। আপনি যদি অনিয়মিত ভাবে কাজ করেন তাহলে সফলতা অর্জন করা বেশ কঠিন হয়ে যাবে। পোর্টফোলিও ব্যাপারে আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনার একটি ভালো মানের পোর্টফলিও তৈরি করতে হবে। ঘরে বসে অনলাইনে চাকরি, যারা অনলাইনে কাজ করতে চান তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ।

ক্লায়েন্টের কাছে একটি ভালো পোর্টফলিওর মাধ্যমে আপনার দক্ষতাকে তুলে ধরলে কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। নতুন কোন কাজ শুরু করতে হলে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে। কাজের শুরুতে অনেক ভয়-ভীতি কাজ করবে এবং অনেক বাধা আসবে। ধৈর্য ধরে এসব কে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। প্রতিদিন একটু একটু করে নিজের উন্নতির দিকে এগিয়ে যেতে হবে। তাহলে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন।

কোন ধরনের স্কিল থাকলে কাজ পাওয়া সহজ হয়:-

প্রযুক্তির উন্নয়ন এবং ইন্টারনেটের সহজ  লভ্যতার কারণে অধিকাংশ শিক্ষিত মানুষেরা এই পেশায় আগ্রহী হয়ে উঠছে। এখানে অনেক প্রতিযোগিতা, আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে অনেকটা নির্ভর করবে আপনার দক্ষতার উপর। শুধুমাত্র ডিগ্রি বা সার্টিফিকেট থাকলেই হবে না, বাস্তবে আপনার কাজ করার মত কার্যকর স্কিল থাকতে হবে। আপনি যদি দ্রুত কাজ পেতে চান তাহলে এমন কিছু স্কিল অর্জন করতে হবে, যেগুলোর চাহিদা বাজারে বেশি এবং বাস্তব জীবনে প্রয়োগ যোগ্য। 

এখানে কমিউনিকেশন স্কিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে ধরনের কাজ করুন না কেন, পরিষ্কারভাবে কথা বলতে পারা, নিজের মতামত সুন্দরভাবে গুছিয়ে প্রকাশ করতে পারা এবং অন্যের কথা বুঝতে পারা। এগুলো বিষয়ে কাজ পাওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সময়ে প্রযুক্তিগত দক্ষতা সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন। যেমন গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং ইত্যাদি। আপনি এ ধরনের স্কিলে দক্ষ হয়ে থাকলে কাজ পাওয়ার ক্ষেত্রে আপনার জন্য অনেক সুবিধা হবে। 

প্রযুক্তির উন্নয়ন এবং ইন্টারনেটের সহজলভ্যতার কারণে বর্তমানে বেশিরভাগ কাজ কাজই  অনলাইন ভিত্তিক হয়ে গেছে। সেজন্য প্রযুক্তির সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলতে হবে। সমস্যা সমাধানের জন্য দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কাজ করতে গেলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে।  যে ব্যক্তি সমস্যা যত দ্রুত সমাধান করতে পারবেন, অন্যদের তুলনায় আপনি বেশি মূল্যবান হয়ে উঠবেন। যারা নিয়োগ দেন তারা সে ধরনের লোকই খোঁজ করেন । যারা কাজ এবং সমাধান দুটোই দিতে পারে। আপনি কাজ করলে সময় ব্যবস্থাপনার দক্ষতা থাকতে হবে।

নতুনদের মধ্যে অনেকে কাজ জানলেও সময় মত কাজ শেষ করতে পারেন না। এর ফলে কাজ হারানো সম্ভাবনা তৈরি হয়। এই জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। আপনি যদি সময়ের সঠিক ব্যবহার করেন তাহলে সহজে কাজ ধরে রাখতে পারবেন এবং নতুন কাজ পাওয়া সম্ভাবনা বেড়ে যায়। শেখার আগ্রহ এবং দ্রুত শেখার পদ্ধতি আপনার একটি বড় স্কিল । বর্তমান সময় প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আপনার যদি নতুন কিছু শেখার আগ্রহ না থাকে তাহলে আপনি পিছিয়ে পড়বেন।

 যারা নিয়মিতভাবে নতুন স্কিল শিখে এবং নিজেকে আপডেট রাখে তারা সহজেই কাজের সুযোগ পেয়ে থাকেন। আপনি ইচ্ছা করলে টিম ওয়ার্ক বা দলগতভাবে কাজ করতে পারেন। অনেক সময় একাধিক মানুষের সঙ্গে কাজ করতে হয়। সে ক্ষেত্রে সহযোগিতামূলক মনোভাব এবং অন্যদের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা গড়ে উঠে। এতে কাজের পরিবেশ ভালো থাকে এবং কাজের মান উন্নত হয়।  আপনার পোর্টফলিওর ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে।  আপনার শুধু স্কিল থাকলেই হবে না সেই স্ক্রিলের প্রমাণ দেখাতে হবে। একটি ভালো পোর্টফোলিওর মাধ্যমে আপনার কাজের নমুনা ক্লায়েন্টের কাছে তুলে ধরলে, আপনার প্রতি ক্লায়েন্টের নির্ভরতা বাড়বে। 

এতে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আপনি যদি সহজে কাজ পেতে চান তাহলে আপনাকে স্কিলের সমন্বয় করতে হবে। যেমন ভালো কমিউনিকেশন, টেকনিক্যাল দক্ষতা, সময় ব্যবস্থাপনা এবং শেখার আগ্রহ। এগুলোর সমন্বয়ে একজন মানুষের পক্ষে সফলতা অর্জন করা সম্ভব হয়। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার উচিত হবে ধীরে ধীরে এসব দক্ষতা অর্জন করে এবং নিয়মিত চর্চা করে নিজেকে উন্নত করা। তাহলে আপনি অতি সহজে কাজ পাবেন এবং ভবিষ্যতে একটি ভালো  ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন। 

ঘরে-বসে-অনলাইনে-চাকরি


আপনি কাজ পেতে কোথায় যাবেন:-

আপনার শুধুমাত্র দক্ষতা থাকলে হবে না। দক্ষতাকে বুদ্ধিমত্তার সহিত সঠিক জায়গায় উপস্থাপনা করতে হবে। নতুনদের মধ্যে অনেকে ভালো কাজ করেন। কিন্তু কোথায় গেলে কাজ পাওয়া যায় তা না জানার কারণে পিছিয়ে পড়েন। আপনি কাজ পেতে চাইলে, আপনাকে সঠিক জায়গা নির্বাচন করতে হবে। অনলাইন মার্কেটপ্লেসে কাজে পাওয়ার জন্য জনপ্রিয় একটি মাধ্যম। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে বিভিন্ন আন্তর্জাতিক মার্কেটপ্লেসে নিজের প্রোফাইল তৈরি করে কাজ খুঁজতে পারেন। যেমন Upwork, fiver, freelancer ইত্যাদি। এগুলো মার্কেটপ্লেসে প্রতিদিন হাজার হাজার কাজ পোস্ট হয়।

 এখানে নতুনরা চেষ্টা করলে কাজ পাওয়ার সুযোগ তৈরি হয়। এখানে অনেক প্রতিযোগিতা।   আপনাকে এখান থেকে কাজ পেতে হলে, ভালো প্রোফাইল এবং শক্তিশালী পোর্টফোলিও থাকতে হবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনি কাজ পেতে পারেন যেমন facebook,  Linkedin এবং Twitter- এ। এগুলোতে গ্রুপ, পেজ এবং নেটওয়ার্ক রয়েছে। এখানে নিয়মিত কাজের জন্য সুযোগ শেয়ার করা হয়। আপনি Linkedin- এ নিজের প্রফেশনাল প্রোফাইল তৈরি করে নিয়মিত আপডেট দিলে ক্লায়েন্টের নজরে আসা সহজ হবে। ব্যক্তিগত পরিচয়ের মাধ্যমেও অনেক সময় কাজ পাওয়া যায়। অনেকে প্রথম কাজটি বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনের মাধ্যমে পেয়ে থাকেন।

 এইজন্য নিজের পরিচিতিদের সাথে যোগাযোগ রাখা এবং তাদেরকে নিজের দক্ষতার কথা জানানো এসব বিষয়কে গুরুত্ব দিতে হবে। কখন কোথায় থেকে কাজের সন্ধান আসবে তা বলা যাবে না। আপনি চাইলে আপনার দক্ষতা অনুযায়ী বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটে আবেদন করতে পারেন। অনেক প্রতিষ্ঠান আছে তারা তাদের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকেন। তাই আপনাকে নিয়মিত এসব ওয়েবসাইট ভিজিট করে উপযুক্ত পদে আবেদন করতে হবে। এতে করে সরাসরি আপনি কোম্পানির সাথে কাজ করার সুযোগ পাবেন।

 এক্ষেত্রে স্থানীয় জব প্ল্যাটফর্মেরও বিশেষ গুরুত্ব রয়েছে। বাংলাদেশের অনেক জনপ্রিয় জব সাইট রয়েছে যেমন জব ম্যাচিং বিডি, বিডি জবস, চাকরি ডট কম ইত্যাদি। এগুলোতে নিয়মিত চাকরির খোঁজ পাওয়া যায়। এসব সাইটে প্রোফাইল তৈরি করে আপলোড দিয়ে রাখলে ক্লায়েন্ট সহজে  আপনার খোঁজ পেতে পারেন। আপনি একটি ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করতে পারেন। যা কাজ পাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। আপনি আপনার কাজগুলো একটি ওয়েবসাইট, ব্লগ বা সোশ্যাল  মিডিয়ার মাধ্যমে তুলে  ধরলে খুব সহজেই ক্লায়েন্ট আপনার কাজ সম্পর্কে জানতে পারবেন।

 এতে কাজ পাওয়ার অনেক সম্ভাবনা থাকে। আপনি যদি কাজ পাওয়ার জন্য শুধুমাত্র একটি জায়গায় নির্ভরশীল হন তাহলে হবে না। অনলাইন মার্কেটপ্লেস, সোশ্যাল মিডিয়া, ব্যক্তিগত যোগাযোগ এবং সরাসরি আবেদন এসব মাধ্যমগুলোতে নিয়মিতভাবে যোগাযোগ করতে হবে। প্রথমে কাজ পাওয়া একটু কষ্ট হবে। কিন্তু ধৈর্য ধরে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। নিজের দক্ষতা, নিয়মিত চেষ্টা, সঠিক উপস্থাপনা থাকলে অবশ্যই কাজ পাওয়া সম্ভব হবে। 

শুরুতে কি ধরনের সমস্যা হতে পারে এবং তার সমাধান:-

যেকোনো ধরনের কাজ শুরুতে সমস্যা হতে পারে। এটা অস্বাভাবিক কিছু না। আপনি যদি নতুন অবস্থায় অনলাইন বা ফ্রিল্যান্সিংয়ের কাজ শুরু করেন। তাহলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। এতে হতাশ হলে হবে না। অনেকেই প্রথম দিকে হতাশ হয়ে পড়েন এবং কাজ ছেড়ে দিতে চান। এ ধরনের পরিস্থিতিতে পড়লে সর্বপ্রথম আপনাকে সমস্যা চিহ্নিত করতে হবে এবং সমস্যার সমাধান করে এগিয়ে যেতে হবে।

তাহলে খুব সহজে সফলতা অর্জন করা সম্ভব। যারা নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং শুরু করে, তাদের সবচেয়ে বড় সমস্যা হলো দক্ষতার অভাব। অনেকে শুধু শুনে বা দেখে কাজ শুরু করে দেন। বাস্তবে সে কাজ করার মত পর্যাপ্ত দক্ষতা অর্জন করে না। যার কারণে কাজের মান ভালো হয় না। সেজন্য ক্লায়েন্টের কাছ থেকে ভালো রিভিউ পাওয়া যায় না। এ ধরনের সমস্যায় যেন না পড়তে হয় সেজন্য আপনাকে ধৈর্য ধরে শিখতে হবে এবং নিয়মিত প্র্যাকটিস করতে হবে। ইউটিউব, অনলাইন কোর্স বা বিভিন্ন ফ্রি রিসোর্স থেকে শিখে নিজের দক্ষতাকে উন্নত করতে হবে।

 নতুনদের মধ্যে ধৈর্যের অভাব একটি বড় সমস্যা। নতুনদের অনেকেই আশা করে, কাজ শুরু করার পরেই আয় করব। কিন্তু ফ্রিল্যান্সিং কাজের ক্ষেত্রে প্রথম দিকে সময় লাগে। নতুন অবস্থায় আপনাকে কাজ পেতে এবং নিজের অবস্থান তৈরি করতে ধৈর্য  ধরে নিয়মিত চেষ্টা চালিয়ে যাওয়া এর প্রধান সমাধান। আপনি সঠিক গাইড লাইন বা দিক নির্দেশনা না পেলে বিভ্রান্তিতে পড়বেন। আপনি প্রথম অবস্থায় বুঝতে পারবেন না, কোন কাজটি আপনার জন্য ভালো হবে এবং পরবর্তীতে বেশি সুযোগ পাওয়া যাবে। এই সমস্যার জন্য অবশ্যই অভিজ্ঞদের পরামর্শ নিতে হবে এবং একটি নির্দিষ্ট নিস নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। 

পোর্টফলিও না থাকা এবং দুর্বল পোর্টফলিও একটি বড় সমস্যা। ক্লায়েন্টেরা কাজ দেওয়ার আগে সাধারণত আপনার পোর্টফলিও দেখতে চাইবেন। নতুনদের মধ্যে আরেকটি সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে ভুল প্রপোজাল লেখা। ভুল প্রপোজাল লেখার কারণে অনেক সময় কাজ পাওয়া যায় না। নতুনরা অনেক সময় কপি পেস্ট ব্যবহার করে। যা ক্লায়েন্টের কাছে আকর্ষণীয় মনে হয় না। এটার সমাধান হচ্ছে প্রতিটি কাজের জন্য আলাদা প্রপোজাল পরিষ্কারভাবে ও প্রফেশনাল ভাষায় লিখতে হবে।

নতুনদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। বর্তমানে অনলাইনের মার্কেটপ্লেসে প্রচুর অভিজ্ঞ ফ্রিল্যান্সার থাকার কারণে নতুনদের জন্য কাজ পাওয়া কঠিন হয়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য আপনাকে ইউনিক স্কিল নিয়ে কাজ করতে হবে এবং কম্পিটিশনের মধ্যে নিজেকে আলাদা করে উপস্থাপনা করতে হবে।  তাহলে এই সমস্যা কাটিয়ে উঠা সম্ভব। নতুনদের মধ্যে আত্মবিশ্বাস কম থাকে যার কারণে অনেকে পিছিয়ে যায়। 

মার্কেটপ্লেসে অনেক প্রতিযোগিতা দেখে মনে করে এখানে আমাদের দ্বারা সম্ভব নয়। আপনাকে এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। ছোট ছোট সফলতা অর্জনের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়াতে হবে। যেকোনো কাজের ক্ষেত্রে শুরুতে ভুল হওয়াটা স্বাভাবিক এই ভুলগুলো আপনার শেখার সুযোগ করে দেয় ।  আপনি ধৈর্য ধরে নিয়মিত চেষ্টা করে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে গেলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন।  

 লেখকের মন্তব্য:- 

ঘরে বসে অনলাইনে চাকরি, প্রযুক্তির উন্নয়ন ও সহজলভ্যতার কারণে এটি এখন মানুষের হাতের নাগালের মধ্যে।  আগে এটি মানুষের কল্পনারও বাহির ছিল। বর্তমানে এটি এখন একটি বাস্তব চিত্র। এই পরিবর্তন আমাদের কাজের ধরন এবং জীবনযাত্রার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। আপনি আপনার লক্ষ্য ঠিক রেখে ধৈর্যের সাথে কাজ করে এগিয়ে গেলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। শুধুমাত্র বসে বসে স্বপ্ন না দেখে বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে ধীরে ধীরে এগিয়ে যাওয়া হল সঠিক পথ। আপনি যদি ঘরে বসে অনলাইনে সঠিকভাবে কাজে করতে পারেন  তাহলে এটি আপনার জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে।   





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪